অফিসার ইনচার্জ, তুরাগ থানা, ডিএমপি, ঢাকা-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ফয়সাল ও সঙ্গীয় অফিসার-ফোর্স ১৪/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২:১৫ ঘটিকার সময় তুরাগ থানাধীন দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে সাউদান অটোমোবাইলসের সামনে পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার অফিসকক্ষে অভিযান পরিচালনা করেন।
এ সময় বর্ণিত ১-৪নং আসামি মোঃ রিদয় মির্জা (২৯), মোঃ রতন মিয়া (৩০), মোসাঃ কুহিনুর বেগম (৩৫) ও মোছাঃ স্বপ্না বেগম (৩২)-কে মাদকদ্রব্য বিয়ার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করার সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদের হেফাজত হতে ১৪৯ ক্যান KUMPEL ULTRA Strong Beer, ৬,১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৭৪,৫০০/- টাকা, ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ২,৩১,৮০০/- টাকা এবং গাঁজার আনুমানিক মূল্য ৭৫,০০০/- টাকাসহ সর্বমোট আনুমানিক মূল্য ৩,৮১,৩০০/- (তিন লক্ষ একাশি হাজার তিনশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ১৪/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২:৪০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাঁদের সহযোগী পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার নাম প্রকাশ করেন। গ্রেফতারকৃত আসামিরাসহ পলাতক আসামি পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত চার আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ)/২৯ (গ)/১৯(ক) ধারার নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।