বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরার দিয়াবাড়ীতে পুলিশের অভিযান, বিয়ার-ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৪ সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী মৎস্য অধিদপ্তরের বাজেট কর্মকর্তা মো: নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী নারায়ণগঞ্জে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: শওকত হোসেন সরকার আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ্রহ, তিন জেলায় পাইলট প্রকল্প-খাদ্যমন্ত্রী

এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাথে যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সাথে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত Abdulla Ali Khaseif Abdulla Alhmoudi-এর সাথে সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

বৈঠকে দেশের ভবিষ্যৎ পানি নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে ভবিষ্যতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের জন্য ইউএইর সহযোগিতা কামনা করেন তিনি। এলক্ষ্যে কক্সবাজারে দুই দেশের যৌথ উদ্যোগে পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন মন্ত্রী।

বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ করা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এলে এবং বিনিয়োগের অর্থ ধাপে ধাপে পরিশোধের সুযোগ থাকলে তা বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে।

এসময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন মন্ত্রী।

রাষ্ট্রদূত জানান, সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দেন তিনি এবং এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। এছাড়া, ইউএই থেকে বাংলাদেশে আমদানি করা উন্নতমানের লাইমস্টোনের ওপর কর কমিয়ে আমদানির পরিমাণ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের ইকোনমিস্ট অ্যানালিস্ট শাহমিনা ইশা মান্নান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102