মৎস্য অধিদপ্তরের বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো: নুরুল আকতার মিলাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন।
আজ ভোর আনুমানিক ৪ ঘটিকায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা নুরুল আকতার মিলাদ মৃত্যুকালে এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বলেন, মো: নুরুল আকতার মিলাদের মৃত্যুতে মৎস্য অধিদপ্তর একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারাল। তার মৃত্যুতে তাঁরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার ও তার পরিবারকে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।