শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই (অও) বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী চট্টগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি প্রকাশ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন রাশেদ খান

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে রাখা একটি বস্তা থেকে ১০টি ককটেল ও বস্তার পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধারের পর বিকেলে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয় (২২)। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে গুটিয়ার আন্ধারুল এলাকায় নূর নবীর বাড়ির সামনে একটি বস্তায় ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান দৈনিক পল্লীবাংলাকে বলেন,আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে যায়। উদ্ধারের পর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। ঢাকা থেকে ইউনিটের সদস্যরা এসে আজ বিকেল চারটার দিকে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102