শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচন, ‘বিজিএমইএ-বাফুফে অংশীদারিত্ব উদযাপন’ এবং মেগা অকশন অনুষ্ঠান আজ (শনিবার) অত্যন্ত উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। এ সময় মঞ্চে বিজিএমইএ এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান, বাফুফে এর সহ-সভাপতি জনাব ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম এবং দুই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সাথে নিয়ে তিনি অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি জনাব ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি জনাব ইনামুল হক খান, সহ-সভাপতি জনাব মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) জনাব মিজানুর রহমান, পরিচালক জনাব শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জনাব নাফিস- উদ- দৌলা, পরিচালক জনাব জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, সাবেক পরিচালক জনাব মো. ইমরানুর রহমান এবং স্পোর্টস কমিটির চেয়াম্যান জনাব মোঃ সাজ্জাদ আলী খান, সাসটেইনেবল এনার্জি কমিটির চেয়ারম্যান জনাব মো. সাইফুর রহমান সাপু সহ বিজিএমইএ এর বিভিন্ন কমিটির সদস্যগন ও পোশাক শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তাগণ। স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর মহাসচিব মেজর জেনারেল ড. মোঃ সাহেদুল ইসলাম (অবঃ)।

অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএ এর পরিচালক ও স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইন চার্জ, জনাব শাহ রাঈদ চৌধুরী বিজিএমইএ ও বাফুফে এর সহযোগিতামূলক অংশীদারিত্বের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এছাড়া, তিনি নারী পোশাক কর্মীদের নিয়ে নির্মিত একটি বিশেষ ওভিসি (অনলাইন ভিডিও কমর্শিয়াল) প্রদর্শনীও উপস্থাপন করেন, যেখানে শ্রমিকদের নিপুণ কর্মদক্ষতা ও সবুজ মাঠে ফুটবল নৈপুণ্য ফুটিয়ে তোলা হয়।

বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) জনাব মিজানুর রহমান বলেন, পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্মের অনেকেই এই শিল্পের সাথে নতুনভাবে যুক্ত হচ্ছেন। এই ধরনের টুর্নামেন্ট তাদের সাথে শিল্পের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি ঢাকা শহরে পড়ে থাকা পরিত্যক্ত মাঠগুলোর মধ্য থেকে একটি মাঠ বিজিএমইএ’কে বরাদ্দ দেওয়ার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আহবান জানান। মাঠ পেলে বিজিএমইএ করপোরেট স্পন্সরদের সহায়তায় নিজ দায়িত্বে সেগুলোর আধুনিক সংস্কার ও রক্ষণাবেক্ষণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাফুফে সহ-সভাপতি জনাব ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, বিজিএমইএ একটি সুসংগঠিত পরিবার। যৌথভাবে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি জনাব মাহমুদ হাসান খান বলেন, বাণিজ্য সংগঠন হওয়া সত্ত্বেও বিজিএমইএ বিভিন্ন সামাজিক ও জাতীয় কার্যক্রমে ভূমিকা রাখছে। ঢাকার অভ্যন্তরে উপযুক্ত মাঠ পেলে বিজিএমইএ নিজস্ব ব্যবস্থাপনায় সেগুলোর উন্নয়ন ও দেখভাল করবে। এছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটির কারিকুলামে ‘স্পোর্টস’ যুক্ত করার কাজ চলছে এবং অচিরেই বিকেএসপি এর কারিকুলামেও এটি অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক বলেন, বিগত ৫৬ বছরে ক্রীড়াঙ্গনকে যেভাবে পেশাদারিত্বের সাথে গড়ে তোলা উচিত ছিল, তা না হলেও বর্তমান সরকারের প্রচেষ্টায় রূপান্তর শুরু হয়েছে। খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া ভাতা’ চালুর পাশাপাশি করপোরেট হাউজগুলোকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিএমইএ এর দাবির প্রেক্ষিতে তিনি ঢাকার উত্তরা তৃতীয় ফেজ এলাকায় একটি মাঠ বরাদ্দের বিষয়ে অত্যন্ত ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়ের হাতে বিশেষ জার্সি তুলে দেন বাফুফে সহ-সভাপতি জনাব ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। পরিশেষে, ১৬টি দলের এই মেগা অকশনের মধ্য দিয়ে আগামী ২২ অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত প্রতিযোগিতার সফল সূচনা নিশ্চিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102