শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। একই সঙ্গে তিনি সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে চিহ্নিত অরক্ষিত এলাকায় সীমান্ত বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করতে বলেছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানায় বিএসএফ।

১৭ ও ১৮ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনে ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফের সব ফ্রন্টিয়ারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণের ঝুলে থাকা মামলা, সীমান্ত বেড়া নির্মাণ এবং আন্ত সীমান্ত চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সীমান্তের চিহ্নিত অরক্ষিত এলাকাগুলোতে বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রবীণ কুমার।

একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখল ও অবৈধ অভিবাসনের বিষয়েও তিনি গুরুত্ব দেন।

আন্ত সীমান্ত অপরাধ ও চোরাচালান ঠেকাতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বিএসএফ মহাপরিচালক।

২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার সরকারি লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্ব পালনে বিএসএফকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এ ধরনের অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোকে নিষ্ক্রিয় ও নির্মূল করতে সমন্বিত ও ধারাবাহিক প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102