বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি চাঁদপুরে মায়ের সামনে গাছে বেঁধে ছেলেকে মারধর, আটক ১ স্বামীর দাফনের ৬ ঘণ্টার পর স্ত্রীরও মৃত্যু কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১ নারী আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা নোবেল যদি ম্যান্ডেলার গণতন্ত্রের স্বীকৃতি হয়, খালেদা জিয়া’র কেন নন?

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102