মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চট্টগ্রামে গুলি ছুড়ে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩ ঢাকায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বিজিএমইএ ও বেজার মতবিনিময় চাঁদপুরে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩, আহত ১৫ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে গুলি ছুড়ে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে লোডশেডিংয়ের ফাঁকে একটি বহুতল ভবনের দরজা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

যে বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে, সেই বাড়ির মালিক অন্য জায়গায় বসবাস করেন।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ওসি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, রাতে লোডশেডিংয়ের সময় দুইটি মোটরসাইকেলে চারজন যুবক এসে রুনা টাওয়ারের দরজা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, এই গুলির ঘটনাটি রাজনৈতিক নাকি চাঁদাবাজি; সেটির তদন্ত চলছে।

আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
স্থানীয় বাসিন্দারা কালের কণ্ঠকে জানান, রুনা টাওয়ারের মালিক কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের শ্বশুরের। তারা পুরো বিল্ডিং ভাড়া দিয়ে অন্য এলাকায় বসবাস করেন।

প্রসঙ্গত, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ক্যাডার মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমন, মোহাম্মদ রায়হানের নেতৃত্ব পাঁচলাইশ, বায়েজিদ, চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন বাড়ির মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা চাওয়া হতো। চাঁদা না পেলে কথায় কথায় গুলি করত তারা। গত ২৮ জুলাই ডেভিড ইমন গ্রেপ্তার হলে কিছুটা নীরবে চলছে সেই সন্ত্রাসী বাহিনী।

ডেভিড ইমন গ্রেপ্তার হলেও রায়হান এখনো ধরাছোঁয়ার বাইরে। গতরাতের ঘটনায় পুলিশের সন্দেহ রায়হানের দিকে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102