মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কমেছে সোনা-রুপার দাম দাপুটে রাজনীতিক তোফায়েল শেষ জীবনে দলীয় রাজনীতিতে ছিলেন কোণঠাসা ইরানের সঙ্গে চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই: ট্রাম্প ছুটির আমেজ শেষে বেড়েছে যানচলাচল সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে— মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী শহীদ জিয়া’র শাহাদত বার্ষীকিতে ২৬নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ

ছুটির আমেজ শেষে বেড়েছে যানচলাচল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ঈদুল আজহার দীর্ঘ সাত দিনের ছুটির আমেজ কাটিয়ে আবারও পুরোনো ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ঈদের ছুটি শেষে গত রোববার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গেলেও গতকাল সোমবার পর্যন্ত রাজধানীর সড়কগুলোতে তুলনামূলক কম ছিল যানবাহনের চাপ। অনেক এলাকাতেই ছিল স্বস্তিদায়ক যান চলাচল। একই সঙ্গে যানজটও ছিল সীমিত। 

তবে মঙ্গলবার (২ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে চেনা ব্যস্ততার চিত্র। যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মানুষের চলাচলও।

সকাল থেকে রাজধানীর উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, আগের মতোই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে বিভিন্ন মোড়ে। অনেকক্ষেত্রে ট্রাফিক সিগন্যালগুলোতে স্বল্প সময়ের জন্য হলেও অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। কোথাও কোথাও ধীরগতির যান চলাচলও চোখে পড়েছে। একই ঈদের ছুটিতে যে সড়কগুলো অনেকটাই ফাঁকা ছিল, সেগুলোতে আবারও ফিরেছে কর্মব্যস্ত মানুষের পদচারণাও।

এছাড়া সকালের দিকে উত্তরা থেকে বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেল ও বিভিন্ন গণপরিবহনের চাপ ছিল উল্লেখযোগ্য। খিলক্ষেত, কুর্মিটোলা ও শ্যাওড়া এলাকায় বিভিন্ন অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। আর ইসিবি চত্বর ও মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যস্তভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকার কয়েকটি বাসের হেলপাররা জানান, ঈদের ছুটির পর এখনও যাত্রীদের চাপ পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে আগের তুলনায় যাত্রীর সংখ্যা বেড়েছে।

বিকাশ বাসের হেলপার রাসেল মিয়া বলেন, অনেক মানুষ এখনও ঢাকায় ফিরছেন। গত কয়েক দিনের তুলনায় আজ থেকে জাতির পরিমাণ কিছুটা বেড়েছে। স্কুল-কলেজ খোলা হলে পুরোদমে যাত্রী পাবো৷

আরেক হেলপার সুমন বলেন, আজ সকাল থেকেই ঢাকামুখী যাত্রী বেশি। দুপুরের পর আরও চাপ বাড়বে বলে মনে হচ্ছে।

কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, ঈদের ছুটিটা পরিবারের সঙ্গে খুব ভালো কেটেছে। এখন আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হচ্ছে। যাত্রা মোটামুটি স্বস্তিতেই হয়েছে। শুধু ভাড়া কিছুটা বেশি নিয়েছে।

কাপাসিয়া থেকে আসা শারমিন আক্তার বলেন, ঈদের সময় বাড়িতে ছিলাম। আজ কাজে যোগ দিতে ঢাকায় ফিরেছি। বাসে ভিড় খুব বেশি ছিল না, কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া বেশি দিতে হয়েছে।

ময়মনসিংহ থেকে আসা আরেক যাত্রী সাইদুল ইসলাম বলেন, সকালে রওনা দিয়েছি। যানজট খুব একটা পাইনি। বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা আছে। সেটা মেনে নিয়েই আসতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102