রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি

অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করেছেন চান মিয়া বেপারী।

আজ রোববার এ আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র পরিবারের ছয়জনের হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে এসব অটোরিকশা বিতরণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।চান মিয়া বেপারী বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। শুধু আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলে তারা নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। সেই লক্ষ্যেই অটোরিকশাগুলো বিতরণ করা হয়েছে।

অটোরিকশা পাওয়া ব্যক্তিরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা নিয়মিত উপার্জনের সুযোগ পাবেন। এতে তাদের পরিবারের আর্থিক সংকট কিছুটা হলেও কমবে এবং স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে।অনুষ্ঠানে  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, , সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। তারা চান, ভবিষ্যতেও চান মিয়া ব্যাপারীর মতো সামর্থ্যবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102