মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায়

এক এক করে অঙ্গ কেটে ধর্ষককে শাস্তি, এপাশ থেকে দেখছিল ধর্ষিতার পরিবার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ২০১৫ সালের অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিসাপেয়ারেন্স অব উইলি বিংহাম’। মাত্র ১২ মিনিটের এই সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাথু রিচার্ড।

গল্পের মূল চরিত্র উইলি বিংহাম একটি নিরীহ শিশুকে ধর্ষণ ও হত্যা করে। যেহেতু সেই দেশে মৃত্যুদণ্ড বিলুপ্ত, তাই আদালত তাকে এক অভূতপূর্ব শাস্তি দেয়, যার নাম ‘প্রগ্রেসিভ অ্যাম্পুটেশন’। এই শাস্তিতে ধাপে ধাপে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হয় এবং ভুক্তভোগীর পরিবার চাইলে তা আরও দীর্ঘ করতে পারে।

একে একে তার হাত, পা, কিডনি, ফুসফুসের অংশ, যৌনাঙ্গ, কান, নাক এবং জিহ্বার অগ্রভাগ কেটে ফেলা হয়। পরিবারের অন্যরা একসময় এই দৃশ্য সহ্য করতে না পারলেও শিশুটির বাবা প্রতিবারই নির্বিকারভাবে অনুমতিপত্রে স্বাক্ষর করতে থাকেন।

সিনেমার সবচেয়ে শক্তিশালী মোড় আসে একদম শেষে। চূড়ান্ত অস্ত্রোপচারে উইলিকে মৃত্যুর সুযোগ দেওয়া যেত, কিন্তু বাবা সেই ফাইলে স্বাক্ষর করতে অস্বীকার করেন। মৃত্যুর বদলে তিনি উইলিকে এই পঙ্গু ও যন্ত্রণাময় জীবন নিয়েই বেঁচে থাকতে বাধ্য করেন। বিচার, প্রতিশোধ ও মানবিকতার এই জটিল প্রশ্ন তুলে ধরায় সিনেমাটি আজও বিশ্বজুড়ে আলোচিত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102