শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মদনে প্রথম উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে এমপি লুৎফুজ্জামান বাবর ‘ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?’ পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক কমছে না নিত্যপণ্যের দাম, মাছের বাজারেও আগুন বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত লাশ এক বছর আট মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যা করলেন মা পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা ছেলের সঙ্গে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া হলো না মমিনের

মদনে প্রথম উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

নেত্রকোনার মদনে উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আল মাহবোব আলমের(আল আমিন)পিতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিতে হয়েছে।

শুক্রবার(২২শে মে)এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, মরহুম আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ছিলেন মদন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। তার হাত ধরেই আধুনিক মদনের পথ চলা শুরু হয়। তিনি ১৯২৫ সালের ১লা ডিসেম্বর জন্ম গ্রহন করেন এবং ২০১১সালের ২২শে মে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯০সাল পর্যন্ত মদন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

মরহুমের ছোট ছেলে উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব আল মনসুরুল আলম(আরিফ) জানান, আমার বাবা ছিলেন মদন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। বাবা তার জীবনেকালের সব সময় মদন উপজেলা মানুষের দুঃখ কষ্ট লাঘবের চিন্তা করে গিয়েছেন। তিনি সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেছেন। আজ বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকল শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের কাছে বাবার জন্য দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102