রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ–সভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) এবং রায়হান আলী (২৪)।
তুরাগ থানা পুলিশ জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে ১৫নং সেক্টরের উত্তরা উত্তর মেট্রোস্টেশনের পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আহ্বানে দেশের আইন–শৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।