শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মদনে প্রথম উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে এমপি লুৎফুজ্জামান বাবর ‘ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?’ পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক কমছে না নিত্যপণ্যের দাম, মাছের বাজারেও আগুন বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত লাশ এক বছর আট মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যা করলেন মা পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা ছেলের সঙ্গে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া হলো না মমিনের

মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় গৃহায়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশের একাধিক সদস্য। 

বৃহস্পতিবার (২১ মে) এ ঘটনায় মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকোশলী (ঢাকা ডিভিশন-১) কাওসার মোর্শেদ রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- মোকসেদা, হাশিম, মো. সিরাজুল ইসলাম, মো. সামির মল্লিক, ইয়াসিন, কালা চান, পচা সুমন, কিরিস রুবেল, রাসেল হোসেন ওরফে সিন্নি রাসেল, রনি, কামাল, কালাম, শফিক প্রকাশ রিকশা চোর শফিক, সাইমন, রোবু, শাহ আলম রকি, মহর আলী, মামুন, জাবেদ, আলম, ফারুক হোসেন লাল চান, মাহিউদ্দিন সিজান ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জন। এরমধ্যে মামলার ৬ নম্বর আসামি কালা চান যুবদলের সদস্য, ২১ নম্বর আসামি লাল চান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পল্লবী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিউদ্দিন সিজান, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বাউনিয়া মৌজার অধিগ্রহনকৃত সরকারি জায়গা ও রাস্তার ধারে থাকা অবৈধ স্থাপনা খালি করার জন্য উচ্ছেদ অভিযান শুরু করে জাতীয় গৃহায়ন কতৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশ মোতায়েন ছিল। একপর্যায়ে অবৈধ দখলদার ও মামলার আসামিরা অভিযান বানচাল করতে উত্তেজনা তৈরি করে। তারা হাতে লোহার রড, হাতুড়ি, ধারালো ছ্যান, চাইনিজ কোড়াল, কাঠের কাঠাম, লাঠিসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ও গৃহায়ন কর্তৃপক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

মামলার ১ ও ২নং আসামি তাদের হাতে থাকা লোহার রড দিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে হত্যার উদ্দেশে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে পুলিশের ৪টি বাস ভাঙচুরসহ ৪ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102