ঢাকা-১৮ আসনের অন্তর্গত বৃহত্তর উত্তরার ১০ সড়ক ও ৫ স্থান/ জনগুরুত্বপূর্ণ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
সম্প্রতি, জাতীয় সংসদ অধিবেশনের এক লিখিতপত্রে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকায় উত্তরাসহ আশপাশের একাধিক সড়ক ও স্থাপনার নতুন নামকরণের তথ্য উঠে আসে।
উত্তরা নিউজের পাঠকদের সুবিধার্থে এসব সড়ক, জনগুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার পূর্ব নাম ও পরিবর্তিত নাম তুলে ধরা হলো-
সড়ক (পুরাতন নাম → নতুন নাম)
১/ রোড ১০, সেক্টর ৪ → বীর প্রতীক সফিক উল্লাহ সড়ক
২/ উত্তরা ৪ নং সেক্টরের ১১ নং সড়ক → বীর প্রতীক হেলাল সড়ক
৩/ উত্তরা ৩ নং সেক্টরের ৪ নং সড়ক → বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি সড়ক
৪/ উত্তরা ৭ নং সেক্টরের ৩ নং সড়ক → বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সড়ক
৫/ বাউনিয়াবাদ (বাউবাট) চৌরাস্তা থেকে কামারপাড়া পর্যন্ত সড়ক → শহীদ নওশাদ আলী সড়ক
৬/ উত্তরা ১৫ নং সেক্টর এলাকা → কবি নির্মলেন্দু গুণ সড়ক
৭/ রোড ১, সেক্টর ৬ → ডাঃ হাফিজুল ইসলাম কুসুম সড়ক
৮/ রোড ১৩, সেক্টর ৪ → বীর বিক্রম শাফায়াত জামিল সড়ক
৯/ রোড ৪, সেক্টর ৩ → বীর মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলী সড়ক
১০/ আজমপুর থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত সমান্তরাল সড়ক → মুক্তিযোদ্ধা শহীদ লতিফ সড়ক
স্থাপনা ও জনগুরুত্বপূর্ণ স্থান
১/ ১৩ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার → শহীদ তাজউদ্দীন আহমদ কমিউনিটি সেন্টার
২/ উত্তরা ৭ নং সেক্টরের রবীন্দ্র সরণী → শহীদ মীর মুগ্ধ মঞ্চ সড়ক
৩/ আজমপুর এলাকায় → জুলাই শহীদ স্মৃতি চত্বর
৪/ উত্তরা ৪ নং সেক্টরের শায়েস্তা এভিনিউ সংলগ্ন মাঠ ও শিশু পার্ক → জাবির ইব্রাহিম শিশু পার্ক
৫/ উত্তরা ১৪ নং সেক্টরের আহালিয়া খেলার মাঠ → শহীদ আরাফাত স্মৃতি পার্ক
উল্লেখ্য, গত ১৯ মার্চ (রবিবার) জাতীয় সংসদ অধিবেশনের লিখিতপত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এসব সড়ক, স্থান ও স্থাপনার নামকরণের ক্ষেত্রে জাতীয় অঙ্গনে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বিশিষ্ট ব্যক্তি এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এই পরিবর্তন আনা হয়েছে।