সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ খ্রি: এর পবিত্র হজ্জ ফ্লাইট এর শুভ উদ্বোধন প্রসঙ্গে। বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য সম্পর্ক জোরদারে বিজিএমইএ প্রতিনিধিদল যাবে আঙ্কারায় গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে পরীক্ষার্থীরা’ জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল)  অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন। তারা হলেন মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।আজ বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র জানায়, দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র তারা পেয়েছে।এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই তারা এ দায়িত্বে কর্মরত ছিলেন।এদিকে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কর্মরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেন। গত মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের এবং গতকাল বুধবার ও আজ সহকারী অ্যাটর্নি জেনারেলদের পারফরম্যান্স ইভাল্যুশন টেস্ট বা কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ১০৩।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102