গতকাল দারুল আজহার মডেল মাদ্রাসা উত্তরা প্রধান ক্যাম্পাসের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকৌশলী জনাব ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। দারুল আজহার ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক হাসান। ফাউন্ডেশনের সদস্য মাওলানা কাউসার আহমদ সহাইল, খন্দকার মোহাম্মদ ইব্রাহিম জসিম।
দারুল আজহার মডেল মাদ্রাসা প্রধান ক্যাম্পাসের কো-অর্ডিনেটর মুফতি মোঃ আবু সালে হ ও ডঃ মাহমুদুল হাসান কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চিপ কোর্ডিনেটর শায়খ মোহাম্মদ মোতাহার উদ্দিন। ডিজিটাল ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মাওলানা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় মাদ্রাসা শিক্ষা এখন অনেক অগ্রসর। তিনি বলেন জেনারেল শিক্ষার্থীদের তুলনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা শ্রেষ্ঠত্বের অবস্থানে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামীতে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করবেন জিটিভি র ৫% এ উন্নীত করবেন।এবং মাদ্রাসার শিক্ষার্থীরা জাগতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষায় সমানভাবে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শিক্ষার্থীদের মনমুগ্ধকর প্রাণবন্ত উপস্থাপনায় সকলের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।