শিক্ষার্থীদের যুক্তিবোধ, ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬’। তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা ডিবেটিং ক্লাবের উদ্যোগে মাদরাসা ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল, গার্লস ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আনিসুর রহমান।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসার কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক রাজু, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের মিডিয়া ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর মো. মাসুদ আলম এবং মাসিক তানযীমুল উম্মাহ ও সওতুল আতফাল পত্রিকার সহযোগী সম্পাদক এইচ. এম. মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মুহা. আনিসুর রহমান।
প্রাণবন্ত এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধ ভাষাচর্চা, যুক্তিনির্ভর চিন্তা, সুন্দর উপস্থাপনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।