রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা বর্জ্য ব্যবস্থাপনা ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচিতে এমপি জাহাঙ্গীর নিজ খরচে ৪৬ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাতে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগ ওঠে ওই দুইজনের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয় গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হলে সোমবার ভোর ৬টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102