শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস ৫৩ নং ওয়ার্ডের সড়কে নেমপ্লেট স্থাপনের উদ্যোগ চান মিয়া ব্যাপারীর ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

বাঁচা-মরার ম্যাচে শরিফুলের ফাইফারে বিপর্যয়ে নোয়াখালী

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

জয়ের বিকল্প নেই এমন সমীকরণ সামনে রেখে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। শুরুতে ব্যাটাররা দারুণ শুরু করলেও পরে শরিফুল-মেহেদীদের বোলিং-জাদুতে ১২৬ রানে থেমে যায় নোয়াখালীর ইনিংস। যার মধ্যে শরিফুল একাই নিয়েছেন পাঁচ উইকেট। 

নোয়াখালীর ব্যাটাররা শুরুর তিন ওভারে স্কোর বোর্ডে জমা করেন ৩৪ রান।

ইনিংসের চতুর্থ ওভারে শেখ মাহাদি হাসানের প্রথম বলে সৌম্য সরকার বোল্ড আউট হলে ভাঙে নোয়াখালীর ১৯ বলে ৩৪ রানের ঝোড়ো ওপেনিং জুটি। একটি করে চার ও ছক্কার মারে সাজঘরে ফেরার আগে সৌম্য সরকার করেন ১৪ রান।

 

আগের ম্যাচে দূর্দান্ত ইনিংস খেলা আরেক ওপেনার হাসান ইসাখিলও বেশিক্ষণ ঠিকতে পারেননি ক্রিজে। পাওয়ার প্লের শেষ বলে শরিফুল ইসলামের বলে ২০ বলে ২৫ রান করে মাহাদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইসাখিল।

এতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ৪৯ রান।

 

এরপর ব্যাটিং পজিশনে পদোন্নতি পাওয়া জাকের আলী অনিক ও ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলী দলকে বড় স্কোরের আশা দেখালেও সফল হতে পারেননি।

দলীয় ৭৮ রানে মেহেদির বলে বড় শট খেলতে গিয়ে শরিফুলের হাতে ক্যাচ দেন হায়দার আলী (১২)। এরপর দলীয় ৮৬ রানে আমের জামালের বলে এলবিডব্লিও হয়ে সাজঘরে ফেরেন জাকের আলী।

আউট হওয়ার আগে জাকের আলী ২২ বলে ২৩ রানের ইনিংস খেলেন।

 

এরপর স্কোরবোর্ডে মাত্র ২০ রান যোগ করতে নোয়াখালী হারায় আরো ৪ উইকেট। এতে ১০৬ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সৌম্য-জাকেররা।

শেষ দিকে শরিফুলের বোলিং তোপে আর স্কোর বড় করতে পারেনি নোয়াখালী। শেষ দিকে সাব্বির হোসাইন করেন ১৯ বলে ২২ রান।

শেষ পর্যন্ত নোয়াখালীকে ১২৬ রানে থামিয়ে দেন শরিফুল। চট্টগ্রাম দলের তারকা পেসারের সঙ্গে তাল মিলিয়ে ৩ উইকেট শিকার করেছেন স্পিনার মেহেদী।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102