শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস ৫৩ নং ওয়ার্ডের সড়কে নেমপ্লেট স্থাপনের উদ্যোগ চান মিয়া ব্যাপারীর ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

নাটোরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় লিগুমিনাস জাতীয় ঘাস চাষে সরকারের দেওয়া প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ১০ জন খামারির জন্য বরাদ্দকৃত ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার প্রণোদনা প্রকৃত উপকারভোগীদের না দিয়ে অফিস স্টাফ ও নিজের পছন্দের লোকদের দেওয়া হয়েছে। আবার প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকার কাগজে স্বাক্ষর নিয়ে ৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

স্থানীয় খামারি আল আমিন অভিযোগ করে বলেন, প্রকৃত খামারিদের নাম বাদ দিয়ে অফিস স্টাফদের তালিকাভুক্ত করা হয়েছে।

নারী খামারি আরিফা জেসমিন জানান, যারা প্রণোদনার টাকা পেয়েছে তাদের থেকে নানা কৌশলে এক হাজার টাকা কেটে নেওয়া হয়েছে।

প্রণোদনা পাওয়া ওই অফিসেই কর্মরত এ আই টেকনিশিয়ান রয়েল ইসলাম বলেন, তাকেও এক হাজার টাকা কম দেওয়া হয়েছে। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে একাধিক উপকারভোগীরা একই কথা জানিয়েছেন।

অভিযোগ থাকা সত্ত্বেও বদলির পরও ওই কর্মকর্তা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গোপনে এ প্রণোদনার টাকা বিতরণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা নিরসনের আগে ওই কর্মকর্তাকে শেষ বেতন সনদ (এলপিসি) প্রদান করা হবে না। এছাড়া অনিয়ম প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102