সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়ুর্বেদিক ওষুধের আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর জানায় ক্রাইম পেট্রোলে আসক্ত কিশোরী বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তিস্তার পানি বিপৎসীমার নিচে, নীলফামারীতে বন্যার শঙ্কা নেই মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরের ৯ দিনেই এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

চলতি মাস ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার দেশে এসেছে।বুধবার (১০ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ১০ লাখ ডলার।আর গত বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’তিনি আরো বলেন, ‘শুধু ৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102