রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নারীবাদ মানে পুরুষবিদ্বেষ নয়, সমতার বার্তা দিলেন ফাতিমা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
অভিনেত্রী ফাতিমা সানা শেখ স্পষ্ট করে জানালেন— নারীবাদ মানে পুরুষদের নিন্দা নয়, বরং সবার জন্য সমতা। তিনি বলেন, অনেক পুরুষই নারীবাদ শব্দটি না বুঝেই এটিকে ভুলভাবে দেখেন বা প্রত্যাখ্যান করেন। নিজের নতুন ছবি ‘গুস্তাখ ইশক’ মুক্তির আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নারীবাদের আসল অর্থ ব্যাখ্যা করেন। 

ফাতিমার মতে, অনলাইনে লিঙ্গসমতা নিয়ে আলোচনা অনেক সময় ভুল পথে চলে যায়।বিশেষ করে পুরুষদের মধ্যে ভুল তথ্য ছড়ায়। তারা ভাবে, নারীবাদ মানেই পুরুষদের বিরুদ্ধে কিছু। কিন্তু আসল অর্থ হলো সমতা, কাউকে নিচু দেখানো নয়। তিনি উদাহরণ হিসেবে বলেন, অনেক সময় মানুষকে জিজ্ঞেস করলে তারা নারীবাদী নন বলে এড়িয়ে যান, কারণ তারা শব্দটির মানে বোঝেন না।

বিভু পুরী পরিচালিত ‘গুস্তাখ ইশক’ যেখানে অভিনয় করছেন বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ, শারিব হাশমি ও ফাতিমা। সিনেমাটি মুক্তি পাবে ২৮ নভেম্বর ২০২৫।ছবি প্রচারের পাশাপাশি ফাতিমা তার প্ল্যাটফরম ব্যবহার করছেন ভুল ধারণা দূর করতে এবং লিঙ্গসমতা নিয়ে সচেতনতা বাড়াতে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102