শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই (অও) বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী চট্টগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি প্রকাশ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন রাশেদ খান

বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে। এটা একটা রংধনুর মতো। এই দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান, পাহাড়ি ও আদিবাসি সবাই বসবাস করি। সবাই আমরা বাংলাদেশি, এটাই বিএনপির রাজনীতি।এ রাজনীতি জিয়াউর রহমান দিয়ে গেছেন। খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, এখন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।’ গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দীর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন।তিনি মুক্তিযুদ্ধ করেছেন, রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়া বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকভাবে নির্যাতিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্যাতিত হয়ে তারেক রহমান দেশের বাহিরে আছেন, খুব শিগগিরই দেশে ফিরবেন।’তিনি আরো বলেন, ‘দেশে একটি স্বাভাবিক সুন্দর একটি নির্বাচন হবে।নিয়মতান্ত্রিক, নিরপেক্ষ নির্বাচন হবে, সবাই অংশগ্রহণ করবে।’এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন ও শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামল প্রমুখ। 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102