মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

নারী দলে কি কাজ করছেন ওয়াহাব রিয়াজ, জানাল পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

পাকিস্তান নারী দলের সঙ্গে কাজ করছেন ওয়াহাব রিয়াজ, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দেশটির সংবাদ মাধ্যমে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার বিষয়টি নিয়ে বার্তা দিয়েছে। সাবেক টেস্ট ক্রিকেটার ওয়াহাব রিয়াজকে ঘিরে ছড়ানো খবরের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ওয়াহাব রিয়াজ বর্তমানে বোর্ডের পরামর্শক হিসেবে কাজ করছেন এবং তিনি একাধিক বিভাগে দায়িত্ব পালন করছেন। মুখপাত্র বলেন, ‘নারী দলের সঙ্গে তাকে কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি।’

শেষ কিছু দিনে পাকিস্তানের গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে ওয়াহাব রিয়াজ পাকিস্তান নারী দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলল পিসিবি।

তবে সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ওয়াহাব রিয়াজ নারী ক্রিকেটের পরিচালক সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তারা একসঙ্গে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উন্নয়ন কৌশল তৈরি করছেন।

অন্যদিকে ধারণা করা হচ্ছে, ওয়াহাব রিয়াজ পাকিস্তান নারী দলের নতুন প্রধান কোচ হতে পারেন। মোহাম্মদ ওয়াসিমের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই পদটি খালি আছে। পিসিবি বর্তমানে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে।

পাকিস্তান জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা ওয়াহাব রিয়াজ আগেও পুরুষ দলের সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102