মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরায় ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ দুই যুবক আটক

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

উত্তরায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টরের পলওয়েল কারনেশন শপিং মলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাদমান তাহসিফ (২২) এবং নাটোর সদর উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকার আব্দুল হান্নানের ছেলে মাহবুব হাসান প্রিন্স (২২)।

আটক সাদমান তুরাগ থানাধীন কালাম মার্কেট এলাকায় ভাড়া থাকেন। অপরজন মাহবুব উত্তরা ১২ নম্বর সেক্টরে থাকতেন বলে জানা গেছে।

ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সার্জেন্ট এস এইচ শান্ত জানান, রাতে আবদুল্লাপুর ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ দেখে ওই দুই যুবক দৌঁড়ে দিলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। পরে দেহতল্লাশী করে তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের রোলিং পেপার, ৯ হাজার ৫২০ টাকা, একটি আইফোন ও একটি রেডমি নোট স্মার্টফোন উদ্ধার করা হয়।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক দুই আসামি ও জব্দকৃত আলামত উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর আবদুল করিমের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102