মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

তুরাগে জুলাই আন্দোলনকর্মী নিঁখোজ, সন্ধান চায় পরিবার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর তুরাগে কে এম মামুন নামের এক জুলাই আন্দোলন কর্মী দুদিন ধরে নিঁখোজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিঁখোজ ওই জুলাই কর্মীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে মামুনের পরিবার ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

আজ (মঙ্গলবার) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নিঁখোজ কে এম মামুনের সন্ধান চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মামুন স্থানীয় তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।

বক্তারা জানান, গত দু দিন ধরে কে এম মামুন নিঁখোজ রয়েছে। তুরাগের হানিফ আলী এলাকার বাসা থেকে বের হয়ে ভোরে নিখোঁজ হয় সে। এ ঘটনায় তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মামুনের স্ত্রী খাদিজা বেগম জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে একটি অপরিচিত নম্বর থেকে কে এম মামুনের মোবাইলে ফোন করে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। এর পরদিন ভোর আনুমানিক ৬টার দিকে তিনি বাসা থেকে বের হওয়ার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে বৃহত্তর উলামা পরিষদের সভাপতি মাওলানা কামাল উদ্দিন বলেন, “কে এম মামুন একজন সংগ্রামী কর্মী। তিনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। ভিকটিনের সন্ধানে আমাদের টিম গুরুত্ব সহকারে কাজ চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102