সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা ‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের তিন কর্মকর্তা এ বছর রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য মনোনীত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক এইদিন এইসময়কে এ তথ্য জানান।

মনোনীতদের মধ্যে রয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ এবং এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক। এছাড়া এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম তালুকদারও এ পদকের জন্য মনোনয়ন পেয়েছেন।

জিসানুল হক জানান, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

রাষ্ট্রপতি পুলিশ পদক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি। দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের এ পদকের জন্য মনোনীত করা হয়।

উত্তরা বিভাগের তিন কর্মকর্তার এই অর্জনে সহকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। এ স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্ব পালনে তাদের আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102