সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

উত্তরা বিজনেস ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠিত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরা বিজনেস ক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার রাত ৮টায় উৎসবমুখর পরিবেশে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আলী মুর্তজা দিপু চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রফিক, সাধারণ সম্পাদক মো. আইনুল হক নাহিয়ান এবং অর্থ সম্পাদক মো. মনির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আশিষ ইকবাল উল্লাস, গাজিবুর রহমান, ইদ্রিস হোসেন, লিচু মিয়া, নোমান গ্রুপের হেড অফ প্রটোকল মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, ফরাজি হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুক্তার হোসেন, মানবাধিকার কর্মী সাহিদা পারভীন রত্না, কেমিক্যাল ব্যবসায়ী শারমিন জাহান, আজিজুল হক মুন্নাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা এবং নেটওয়ার্কিং বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—ব্যবসায়িক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গড়ে তোলা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন, সামাজিক দায়বদ্ধতা পালন এবং বাজার তথ্য বিনিময়।

আয়োজকরা জানান, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে উত্তরা বিজনেস ক্লাবের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102