বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি দুই দফা রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বনানীতে রাহাত হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর বনানীতে থ্রি সিক্সটি শিশা লাউঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি মুন্না (২৭) ও মাকসুদুর রহমান হামজা (২৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৪ আগস্ট ভোর ৫টা ২৮ মিনিটে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় নামার সময় রাহাতের পথরোধ করে মুন্না ও হামজা। রাহাত মুন্নাকে চিনতে পেরে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেট থেকে ধারালো ছুরি বের করে রাহাতকে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত রাহাতকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বনানীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে র‌্যাব-১ ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে ১৫ আগস্ট ভোরে বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, আসামি হামজা কুমিল্লার বরুড়া থানার গামরুয়া এলাকায় আত্মগোপন করেছে। র‌্যাব-১ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে প্রথমে হামজাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে একই এলাকা থেকে মুন্নাকেও গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতদের মধ্যে হামজা কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারার বাসিন্দা এবং মুন্না ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত রাহাতের বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা (মামলা নং-১৭) দায়ের করেছেন। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102