মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

বনানীতে সিসা বারের সামনে যুবক খুন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর বনানীতে সিসা বারের সামনে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়ির দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

মহাখালী হাজারীবাড়ী এলাকার বাসিন্দা রাব্বি বুধবার রাতে বনানীর ওই সিসা বারে বন্ধুদের সঙ্গে আড্ডায় ছিলেন। ভোরে বার থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, ছয় থেকে সাতজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপপরিদর্শক আমজাদ হোসেনের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাব্বির ডান কনুই এবং বাম পায়ের উরুতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারওয়ার জানান, হামলার নেতৃত্ব দিয়েছে মুন্না নামে এক ব্যক্তি। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। হামলাকারীদের শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি কেন এ হত্যাকাণ্ড সংঘটিত হলো, তবে তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102