সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

টঙ্গী মিলগেট মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গী মিলগেট মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু সাকের এবং সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করে। সোসাইটির মোট ১৮টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্য পদগুলোতে প্রার্থীদের মধ্যে সরাসরি গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মোঃ আবু সাকের ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল আমিন পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১২৭ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা এবং কোষাধ্যক্ষ পদে হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের ফলাফল
সভাপতি: মোঃ আবু সাকের ২৯০ ভোট সহ-সভাপতি: মোঃ মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায়
সাধারণ সম্পাদক: হাজী মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট
,যুগ্ম-সম্পাদক: সুলতান আহমেদ ২০৯ ভোট, কোষাধ্যক্ষ: হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য: আনিসুল হক পলাশ ২৭২ ভোট
,সদস্য: আব্দুল্লাহ আল মামুন ২৭৯ ভোট,সদস্য: ওমর ফারুক ২৩০ ভোট সদস্য: হাজী তোফাজ্জল হোসেন ২৬০ ভোট, সদস্য: মোঃ নূর নবী পারভেজ ২২৪ ভোট, সদস্য: মোঃ শাহজাহান ২৭৬ ভোট সদস্য: সৈয়দ মোঃ শাহীন ২২১ ভোট

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান সোসাইটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা।

সদস্য ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সোসাইটির কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সুখে-দুঃখে সদস্যদের পাশে থেকে সোসাইটির উন্নয়নের ধারা আরও এগিয়ে নেবে নবনির্বাচিত কমিটি এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102