সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিতঃ রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮ ‘গণহত্যার বিরুদ্ধে খেলছি’, ইসরায়েল ম্যাচে আইরিশদের যত প্রতিবাদ সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের শুনানি ২৬ অক্টোবর আশুলিয়ায় মাদরাসায় হামলা ও লুটপাটের অভিযোগ

উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের একটি বাসায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে এক নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযানে ওই ফ্ল্যাট থেকে এক নারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ কর্মীকে আটক করা হয় ।
আটক ব্যক্তিদের মধ্যে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উল্লেখ্য, শওকত হাচানুর রহমান রিমন বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। সরকারি নথিতে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102