শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা হরমুজে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু

কারওয়ান বাজারে সাঁড়াশি অভিযান: ৩০ গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১. মো. জনি (২৭) ২. মো. লিটন (১৮) ৩. মো. শরীফ মোল্লা (৪০) ৪. মো. জামাল (৫০) ৫. মো. মনির ৬. মো. সোহাগ মিয়া (৩২) ৭. মো. নাজমুল (১৯) ৮. মো. সাকিব (২০) ৯. মো. রায়মন (২৬) ১০. মো. আব্দুর রহমান (১৯) ১১. মো. সোহেল হোসেন (২১) ১২. মো. তুহিন (১৮) ১৩. মো. মেহেদি হাসান (২১) ১৪. মো. আরিফ গাজী (২৩) ১৫. মো. আকাশ (২২) ১৬. মো. খায়রুল ১৭. মো. রুবেল ১৮. মো. মুহিন (১৫) ১৯. মো. মিঠু (২৩) ২০. মো. নাইম ইসলাম (১৯) ২১. মো. নাজমুল হোসেন (১৭) ২২. মো. জনি ইসলাম (১৮) ২৩. মো. সুমন (২০) ২৪. মো. মামুন হাসান (২০) ২৫. মো. রিপন (৩৪) ২৬. মো. সুজন (২৬) ২৭. মো. ফারুক (৫০) ২৮. সুবেল মিয়া (২৪) ২৯. শুভ কুমার দাশ (২১) ও ৩০. সোহান গাজী (১৯) ।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫ খ্রি.) বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ-এর তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102