সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

ধাক্কামারা দুর্ধর্ষ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা দুর্ধর্ষ ধাক্কামারা পকেটমার চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি (২২) এবং শাহনাজ বেগম (৪২) কে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা শপিং মলে একাধিক নারী থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি করছিল। এক নারী ভুক্তভোগীকে ধাক্কা মেরে তার ব্যাগ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার সময় ধরা পড়ে তারা। পুলিশ ও নিরাপত্তা প্রহরীদের সহায়তায় অপর দুজন পালিয়ে গেলেও চুরি হওয়া নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও ৪.৫ গ্রাম স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত যুথি আক্তার আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা, যার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরির ঘটনা ঘটাচ্ছিলো। ডিএমপি তেজগাঁও থানায় মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102