সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নারীদের জন্য আসছে আরো ১০০ পিংক বাস প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা

উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাণের পুনর্মিলনী ২০২৫

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন-এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে অবস্থিত শহীদ মীর মুগ্ধ মঞ্চে এ আয়োজন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ পাঠ, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোসনে আরা আঁখি ও রিফাত হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত সদস্য অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ। পুরো অনুষ্ঠান সভাপতিত্ব করেন আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন (শ্যামল) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ-সভাপতি রিপা খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা রহমান রূপা, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হৃদয়, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল, তথ্য ও যোগাযোগ সম্পাদক শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উত্তরা কমিটির সভাপতি আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক সুজন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাজিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার বকশি, অর্থ সম্পাদক জিয়া উদ্দিন ও দপ্তর সম্পাদক মাইদুল ইসলামও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে সকল সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নাচ, গান এবং ব্যান্ড দলের মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব জমে ওঠে, যা শেষ পর্যন্ত মিলনমেলাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102