বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

রাজধানীতে দুই দিনে ৩৫৫৯ ট্রাফিক মামলা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত দুই দিনে ৩ হাজার ৫৫৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার (৭ ও ৮ আগস্ট ২০২৫) পরিচালিত এই অভিযানে আইন লঙ্ঘনকারী মোট ৪৩২টি গাড়ি ডাম্পিং এবং ১১৬টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক আইন ও শৃঙ্খলা রক্ষায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেয়া হয়। ডিএমপি জানিয়েছে, যানবাহন চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়াতে ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডিএমপির এক কর্মকর্তা বলেন, “যানবাহন চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির এই কার্যক্রম চলমান থাকবে।”

এদিকে, নগরবাসীর অনেকে ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নিয়মিত ও কঠোর প্রয়োগ ছাড়া ট্রাফিক আইন কার্যকর হবে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102