মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি দুই দফা রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঢাকায় ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথন: ন্যায়ভিত্তিক নগরের ডাক

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই একসাথে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক নগরে রূপ দেওয়া সম্ভব।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে আয়োজিত এ ম্যারাথনে ৫ শতাধিক তরুণ অংশ নেন। ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৫ কিমি ও ৭.৫ কিমি—এই দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রশাসক এজাজ বলেন, “ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।” তিনি আরও জানান, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আয়োজক ব্রাইটার্স জানায়, প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা নগর সবুজায়নের প্রতীক। এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার চেতনা জাগিয়ে তুলবে।

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মই পারে এমন একটি ঢাকা গড়তে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102