মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আলোচিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ বছরের সাজা থেকে খালাস দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জি কে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ২০২৩ সালের ১৭ই জুলাই জি কে শামীমকে ১০ বছরের সাজা দিয়েছিল ঢাকার একটি আদালত। পাশাপাশি তাকে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়।

পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম। পরে বৃহস্পতিবার আপিলের ওপর রায় দেয় হাইকোর্ট।

২০১৯ সালের সেপ্টেম্বরে জি কে শামীমের ঢাকায় নিকেতনের বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করার দাবি করে র‍্যাব।

পরে র‍্যাব জি কে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102