শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বংশালে ধর্ষণ: তিন আসামির স্বীকারোক্তি আদালতে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা। গ্রেফতারকৃতরা হলেন মো. রাশেদুজ্জামান (৪২), আলমগীর হোসেন (৬৫) ও আব্দুল জলিল (৬৯)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫) রাতে সূত্রাপুর ও কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। রাশেদুজ্জামান ও আলমগীরকে রায়সাহেব বাজার এলাকা থেকে এবং আব্দুল জলিলকে পপুলার হাসপাতালের সামনে থেকে আটক করা হয়।

মামলার এজাহারে ভিকটিম উল্লেখ করেন, দেড় বছর আগে রাশেদুজ্জামানের সঙ্গে তার পরিচয় হয়। কাজের প্রস্তাবের মাধ্যমে ভিকটিমকে ফাঁদে ফেলে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি তাকে বংশালের সাতরওজা এলাকার বাসায় জোরপূর্বক ধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। এমনকি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করে, যা না পেয়ে ভিকটিমের গ্রিসপ্রবাসী আত্মীয়কে ভিডিও পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102