রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

খিলক্ষেতে গ্যাস লিক থেকে অগ্নিকাণ্ড, গাফিলতির অভিযোগ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেতের বনরুপা সংলগ্ন এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে একটি নির্মাণাধীন ভবনের গ্যাস লাইনে কাজ চলাকালে লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস লাইনে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। শ্রমিকরা তাৎক্ষণিক এলাকা ত্যাগ করলেও পরে গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করলেও সাড়া মেলেনি। অবশেষে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। এর আগেই স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠন বিডি ক্লিনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে চেষ্টা চালায়।

দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বিডি ক্লিনের সমন্বয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মীদের অবহেলাই এই দুর্ঘটনার মূল কারণ। আগুন লাগার পর দ্রুত পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। এমন দুর্ঘটনা মোকাবেলায় আমাদের সেবা সবসময় প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102