শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চটকদার প্রতিশ্রুতির আড়ালে এমএলএম প্রতারণা: নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ মার্কিন অবরোধ ভেঙে এগোচ্ছে ইরান, দাবি নৌবাহিনী প্রধানের ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা হরমুজে মাইনের আঘাতে দুই ট্যাংকারে আগুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে : রিজভী নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ

খিলক্ষেতে গ্যাস লিক থেকে অগ্নিকাণ্ড, গাফিলতির অভিযোগ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেতের বনরুপা সংলগ্ন এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে একটি নির্মাণাধীন ভবনের গ্যাস লাইনে কাজ চলাকালে লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস লাইনে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। শ্রমিকরা তাৎক্ষণিক এলাকা ত্যাগ করলেও পরে গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করলেও সাড়া মেলেনি। অবশেষে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। এর আগেই স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠন বিডি ক্লিনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে চেষ্টা চালায়।

দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বিডি ক্লিনের সমন্বয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মীদের অবহেলাই এই দুর্ঘটনার মূল কারণ। আগুন লাগার পর দ্রুত পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। এমন দুর্ঘটনা মোকাবেলায় আমাদের সেবা সবসময় প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102