মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি দুই দফা রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিতঃ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩,১৯২টি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একদিনের এই অভিযানে ৩ হাজার ১৯২টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক মামলা করা হয়। পাশাপাশি ২৬৭টি গাড়ি ডাম্পিং এবং ৮৪টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এই অভিযানে মূলত যেসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচলসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘন।

নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102