সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

২৯ জুলাই-৮ আগস্ট: পুলিশের ৭ নির্দেশনা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সাত দফা নির্দেশনা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

গতকাল (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসবি জানায়, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলোর চলমান কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা হতে পারে।”

এসবির মতে, বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি এ সময় ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা প্রদান, গুজব ছড়ানো, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

এই প্রেক্ষাপটে পুলিশের প্রতিটি ইউনিটকে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে বলা হয়েছে:

  1. ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা

  2. সন্দেহজনক মোটরসাইকেল, মাইক্রোবাস ও যানবাহন তল্লাশি

  3. বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার

  4. গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান জোরদার

  5. মোবাইল পেট্রল জোরদার করা

  6. সাইবার পেট্রোলিং ও গুজব প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখা

  7. গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ বৃদ্ধি করা

পুলিশ জানিয়েছে, এসব নির্দেশনার লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অরাজকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102