রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

টঙ্গী রেলওয়ে শিশু নিকেতনে চুরি: উধাও কম্পিউটার-নথিপত্র

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গাজীপুর মহানগরের টঙ্গী নতুনবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন-এ ঘটে গেছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। গত ২৭ জুলাই গভীর রাতে স্কুলের অফিসকক্ষে প্রবেশ করে দুর্বৃত্তরা একটি ডেস্কটপ কম্পিউটার, মনিটর এবং একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়।

স্কুলের প্রধান শিক্ষক মোসা: হ্যাপী বেগম জানান, পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে অফিস কক্ষের দরজা খোলা দেখতে পান একজন আয়া। পরে প্রধান শিক্ষক এসে দেখতে পান, অফিসের দুটি আলমারি ও টেবিলের তালা ভাঙা, কাগজপত্র ছড়ানো এবং কম্পিউটারসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে।

এতেই শেষ নয়, চোরেরা অফিসের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। ঘটনাটি যে পূর্বপরিকল্পিত ছিল, সে ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে স্কুল ম্যানেজিং কমিটি, রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ ও সংশ্লিষ্ট মহলকে বিষয়টি জানানো হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102