সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরামর্শমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বার্তায় সিদ্ধান্ত বাতিলের তথ্য জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ দেওয়ার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এসংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

তিনি জানান, মিডিয়ার মাধ্যমে বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গভর্নরের নির্দেশনায় বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরা থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং পেশাদার ও শালীন পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয়।একই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্ট ও প্যান্ট পরার কথা বলা হয়, নিষেধ করা হয় জিনস ও গ্যাবার্ডিনের মতো পোশাক।
তবে বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মক্ষেত্রে পোশাক পরিধানসংক্রান্ত এক নির্দেশনা জারি করলেও, সেটিকে ‘পরামর্শমূলক’ বলা হয়। প্রতিষ্ঠানটির ভাষ্য, কারুকার্যময় পোশাক পরিধান নিরুৎসাহিত করাই ছিল নির্দেশনার মূল উদ্দেশ্য। তবে এতে করে অফিসে পোশাকের স্বাধীনতা খর্ব হবে না বলেই মনে করছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102