সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল পোশাক খাতের বৈশ্বিক ব্র্যান্ডিং ও শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ এর নতুন উদ্যোগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন ‘খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন’ ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪ সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবায় বড় সংস্কার ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প কুমিল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

পোশাক খাতের বৈশ্বিক ব্র্যান্ডিং ও শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ এর নতুন উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পডকাস্ট সিরিজের যাত্রা শুরু, বাংলাদেশের পোশাক শিল্প এবং সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার লক্ষ্যে প্রথমবারের মতো একটি পডকাস্ট সিরিজ চালু করেছে বিজিএমইএ। বর্তমান পরিচালনা পর্ষদের এই উদ্যোগটি মূলত পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের পথরেখা তৈরির প্রতিশ্রুতিরই বলিষ্ঠ প্রতিফলন।

বিজিএমইএ এর এই ব্যতিক্রমী পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন। এতে ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অভিজ্ঞতা, সুচিন্তিত মতামত ও সুপারিশ তুলে ধরবেন।

পডকাস্ট সিরিজে উঠে আসবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও এর সম্ভাব্য প্রভাব, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের গতিপ্রকৃতি এবং শিল্প প্রবৃদ্ধি ও সক্ষমতার ওপর এর প্রভাবের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তথ্যনির্ভর ও গভীর এই আলোচনার মাধ্যমে নীতিনির্ধারকদের সামনে গঠনমূলক দিকনির্দেশনা তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য, – যা বাণিজ্য, ব্যবসা এবং অর্থনৈতিক সুশাসনে আরও কার্যকর ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

বিজিএমইএ এর এই পডকাস্ট সিরিজে তৈরি পোশাক শিল্প নিয়ে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা ও অপপ্রচার দূর করার প্রয়াসও থাকবে। এর মাধ্যমে তথ্যের বস্তুনিষ্ঠতা ও ভারসাম্য বজায় রেখে এই খাতের প্রকৃত সম্ভাবনা ও বাস্তবতা সবার সামনে তুলে ধরবে বিজিএমইএ। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের বিশাল অবদান থাকা সত্ত্বেও এই খাতটি প্রায়ই ভুল ব্যাখ্যার শিকার হয়। এই উদ্যোগের মাধ্যমে বিজিএমইএ শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জগুলোর পাশাপাশি এর অপার সম্ভাবনাগুলোকেও সামনে আনবে, যেখানে এই শিল্পের সাথে সম্পৃক্ত অভিজ্ঞ ব্যক্তিরা ও বিশেষজ্ঞরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সত্যনিষ্ঠ বয়ান তুলে ধরবেন।

বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী এবং ব্র্যান্ডিং বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম শুভ, যিনি এই উদ্যোগের অগ্রদূত – একটি এমন প্ল্যাটফর্মের তাৎপর্য তুলে ধরে বলেন, এই পডকাস্টটি শিল্পখাতের সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা এবং বাস্তবভিত্তিক, কার্যকর ধারণা উদ্ভাবনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে।
তারা আরও বলেন, এই উদ্যোগ শিল্পখাতকে তার প্রকৃত রূপে বিশ্বদরবারে উপস্থাপনের এক অনন্য সুযোগ তৈরি করেছে, যা বৈশ্বিক পরিমণ্ডলে এর ইতিবাচক ভাবমূর্তি জোরদার করার পাশাপাশি “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ডকে আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে সহায়তা করবে।

বিশ্ববাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পোশাক খাত যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিজিএমইএ এর এই পডকাস্ট সিরিজ একটি দূরদর্শী যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি তথ্যনির্ভর সংলাপ ও নীতি-নির্ধারণী সম্পৃক্ততার মাধ্যমে শিল্পের টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

ইতিমধ্যেই এই সিরিজের দুটি পর্ব প্রচারিত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় সব বিষয় নিয়ে আরও বেশ কিছু পর্ব বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই পর্বগুলো বিজিএমইএ এর অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম, – ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একযোগে সম্প্রচার করা হচ্ছে, যা স্টেকহোল্ডার থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

আসন্ন পর্বগুলোর নিয়মিত আপডেট পেতে বিজিএমইএ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর সাথেই থাকুন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102