বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমানের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি জনাব মাহমুদ হাসান খান।

এক শোকবার্তায় বিজিএমইএ সভাপতি বলেন, “মরহুম মাহবুবুর রহমান ছিলেন একজন অত্যন্ত মেধাবী, কর্মনিষ্ঠ ও দূরদর্শী রাষ্ট্রীয় কর্মকর্তা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ও প্রতিকূলতা নিরসনে তার অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি প্রণয়নে মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) বিষয়ক আলোচনা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) বহুপাক্ষিক সম্মেলনসমূহে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।

বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে তার দক্ষ দরকষাকষি দেশের রপ্তানি বাণিজ্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং পোশাক শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে বিবেচিত হবে।

বিজিএমইএ মনে করে, তার এই অকাল প্রয়াণে দেশ একজন নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক কর্মকর্তাকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

সংগঠনটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102