মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নিরাপত্তা রক্ষায় রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাংকার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা মন্ত্রীদের সঙ্গে বিজিএমইএ বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

এবার রাজধানীর কসমো স্কুলে অগ্নিকাণ্ড

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ মেইন রোডের সিটি মাঠের পাশে অবস্থিত ওই স্কুল ভবনে আগুন লাগে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন জেনারেটর রুম থেকেই সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের ফলে স্কুলের পাঁচতলা ভবনজুড়ে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এলাকাবাসী সহায়তা করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভবনের নিরাপত্তা যাচাই করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102