মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জুলাই শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা নয়, জানতে চেয়ে রুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা না করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার বিষয়েও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ সোমবার (১৪ই জুলাই), বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন এই শহীদদের ‘জাতীয় বীর’ এবং ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না—সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে।

রুলের প্রতিপক্ষ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এ বিষয়ে রিটকারী পক্ষের আইনজীবী বলেন, “গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এই তরুণেরা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত। একইভাবে ড. মুহাম্মদ ইউনূস দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন, যেটি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি রাখে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102